নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৫
প্রাণিসম্পদ অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে মোট ৬৩৮ জন নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের দ্রুত অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
খালি পদের বিবরণ:
১. ক্যাশিয়ার
পদসংখ্যা: ৫৪
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল, ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪৬১
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩. ল্যাবরেটরি টেকনিশিয়ান (নিম্ন স্কেল)
পদসংখ্যা: ৩৯
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. স্টোরকিপার
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. সহকারী স্টোরকিপার/সহকারী গুদামরক্ষক
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬-১২: বিভিন্ন ধরনের ড্রাইভার পদের বিস্তারিত
ড্রাইভার (পদসংখ্যা: ৪৯), ড্রাইভার ট্রাক্টর (৫), মিল্ক ভ্যান ড্রাইভার (২), ট্রাক ড্রাইভার (৬), ট্রলি ড্রাইভার (৪), লরি ড্রাইভার (৪), পিকআপ ড্রাইভার (২)
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস, বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্সসহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১৩. পাম্প চালক
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস, সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা:
১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। এফিডেভিটের মাধ্যমে বয়স প্রমাণ গ্রহণযোগ্য নয়।
আবেদনের প্রক্রিয়া:
প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে ‘অনলাইনে আবেদন করুন’ অপশনে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে।
২০২৪ সালের ১৭ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে যাঁরা ইতোমধ্যে আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তবে যাঁদের আবেদনপত্র বাতিল হয়েছিল, তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন।
আবেদন ফি:
নিয়োগ পরীক্ষার ফি ১০০ টাকা, যা সোনালী ব্যাংক পিএলসি’র ট্রেজারি চালানের মাধ্যমে (কোড নম্বর: ১-৪৪৪১-০০০০-২০৩১ অথবা ১৪৪০৪০১-১২৩৭৫৪-১৪২২৩২৬) জমা দিতে হবে। ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার গ্রহণযোগ্য নয়।
আবেদনের শেষ সময়:
২৮ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন