সাইবার হ্যাকারদের হাত থেকে ব্যবহারকারীদের তথ্য রক্ষা করতে জিমেইল দীর্ঘদিন ধরেই দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করছে। এতদিন পর্যন্ত এই নিরাপত্তার অংশ হিসেবে এসএমএসের মাধ্যমে ছয় অঙ্কের ভেরিফিকেশন কোড পাঠানো হতো, যা দিয়ে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ নিশ্চিত করতেন। তবে এবার এই পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন—গুগল নিয়ে আসছে কিউআর কোডভিত্তিক নতুন ভেরিফিকেশন ব্যবস্থা।
গুগল জানিয়েছে, নতুন এই পদ্ধতি ব্যবহারকারীদের নিরাপত্তা আরও শক্তিশালী করবে এবং ফিশিং বা অন্যান্য সাইবার আক্রমণের ঝুঁকি কমাবে। গুগলের মুখপাত্র রস রিচেনডরফার বলেন, "এসএমএসের মাধ্যমে কোড পাঠানোর প্রক্রিয়া এখন আর নিরাপদ নয়, কারণ এটি বিভিন্নভাবে হ্যাকিংয়ের শিকার হতে পারে। আমরা আরও উন্নত ও সুরক্ষিত প্রযুক্তির দিকে এগোচ্ছি। নতুন পদ্ধতিতে ব্যবহারকারীদের কাছে একটি কিউআর কোড পাঠানো হবে, যা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করলেই পরিচয় নিশ্চিত করা যাবে।"
গুগল জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই ধাপে ধাপে এই পরিবর্তন বাস্তবায়ন করা হবে। নতুন এই ভেরিফিকেশন ব্যবস্থা সহজ ও কার্যকর হওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের তথ্য আরও নিরাপদ রাখবে বলে মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা।
ট্যাগ: #জিমেইল #সাইবার_নিরাপত্তা #দুই_স্তরের_নিরাপত্তা #কিউআর_ভেরিফিকেশন #গুগল_নিরাপত্তা

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন