গর্ভাবস্থায় ব্যায়াম: মায়ের সুস্থতা ও স্বাভাবিক প্রসবের জন্য কেন জরুরি ?

 

অনেকেই মনে করেন, গর্ভাবস্থায় ব্যায়াম করা নিরাপদ নয়। তবে বিশেষজ্ঞদের মতে, এটি মায়ের স্বাস্থ্য রক্ষা এবং বিভিন্ন জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ব্যায়ামের ধরন ও মাত্রা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত।




যাঁদের জন্য ব্যায়াম জরুরি

যাঁরা আগে কখনো ব্যায়াম করেননি, তাঁদের গর্ভধারণের আগেই হালকা ব্যায়াম শুরু করা ভালো। এটি সন্তানধারণ ও প্রসবকালীন জটিলতা কমাতে সহায়ক হতে পারে।

ব্যায়ামের নিয়মাবলি

✅ প্রতি সপ্তাহে ৩-৫ দিন সকালের বা বিকেলের দিকে ব্যায়াম করা ভালো।
✅ প্রতিদিন ২০-৩০ মিনিট হালকা ব্যায়াম নিরাপদ ও কার্যকর।
✅ প্রথমে ১৫ মিনিট দিয়ে শুরু করে ধীরে ধীরে সময় বাড়ানো যেতে পারে।
✅ প্রথম তিন মাস অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে হালকা হাঁটাহাঁটি বা যোগব্যায়াম করা নিরাপদ।

নিরাপদ ব্যায়ামের ধরন

🔹 হাঁটাহাঁটি – শরীরের পেশি শক্তিশালী করে ও হৃৎপিণ্ডের কার্যকারিতা ভালো রাখে।
🔹 সাঁতার ও অ্যাকোয়া অ্যারোবিকস – শরীরকে রিলাক্স করে ও কোমরের ওপর চাপ কমায়।
🔹 স্কোয়াটস – লেবারের প্রস্তুতিতে সাহায্য করে, পেলভিস নমনীয় রাখে।
🔹 হালকা অ্যারোবিকস – হার্ট ও ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায়।
🔹 ক্যাট-কাউ স্ট্রেচ – পিঠ ও কোমরের ব্যথা কমায়।
🔹 শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম – লেবার পেইনের সহ্যক্ষমতা বাড়ায়।

ব্যায়ামের উপকারিতা

✔ শরীরকে নমনীয় ও শক্তিশালী করে।
✔ ওজন নিয়ন্ত্রণে রাখে, নরমাল ডেলিভারির সম্ভাবনা বাড়ায়।
✔ ডেলিভারির পর দ্রুত সুস্থ হতে সাহায্য করে।
✔ মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, প্রসব-পরবর্তী ডিপ্রেশনের ঝুঁকি কমায়।
✔ ঘুমের মান উন্নত করে, অনিদ্রার সমস্যা কমায়।

কখন ব্যায়াম এড়িয়ে চলা উচিত?

❌ উচ্চ রক্তচাপ বা হৃদরোগ থাকলে।
❌ গর্ভপাতের ঝুঁকি থাকলে বা অতীতে এমন ইতিহাস থাকলে।
❌ গর্ভফুল নিচে অবস্থান করলে।
❌ অতিরিক্ত রক্তক্ষরণ বা পেটব্যথা থাকলে।
❌ গর্ভে একাধিক সন্তান থাকলে।

সতর্কতা

🔸 ব্যায়ামের আগে ওয়ার্মআপ ও স্ট্রেচিং করতে হবে।
🔸 অতিরিক্ত গরমে ব্যায়াম এড়িয়ে চলুন।
🔸 ভারী ব্যায়াম বা ওজন তোলা নিষেধ।
🔸 আরামদায়ক পোশাক পরা উচিত।
🔸 ব্যায়ামের মাঝে বিশ্রাম নিতে হবে।

গর্ভাবস্থায় সঠিক ব্যায়াম মায়ের সুস্থতা নিশ্চিত করতে এবং স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বাড়াতে দারুণ ভূমিকা রাখে। তাই নিজস্ব শারীরিক অবস্থা বুঝে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করুন।

ট্যাগ: #গর্ভাবস্থা #ব্যায়াম #নিরাপদগর্ভাবস্থা #স্বাভাবিক_প্রসব #মাতৃত্ব #গর্ভকালীন_সচেতনতা

মন্তব্যসমূহ