ভারী খাবারের সঙ্গে সালাদ থাকলে স্বাদ যেমন বাড়ে, তেমনি হজমেও সহায়ক হয়। বিশেষ করে শসা, টমেটো ও টক দইয়ের সংমিশ্রণে তৈরি সালাদ আমাদের দেশে বেশ জনপ্রিয়। সহজলভ্য ও পুষ্টিগুণে ভরপুর এই সালাদ কেন এত উপকারী? আসুন, জেনে নেওয়া যাক।
শসায় প্রচুর পানি ও আঁশ থাকায় এটি দেহকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন কে, বি১, বি৫, বি৭, ফসফরাস ও অল্প পরিমাণে ক্যালসিয়াম, যা হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। শসা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে ক্ষুধা কম লাগে এবং ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।
অন্যদিকে, টমেটো শুধু খাবারে স্বাদই বাড়ায় না, এটি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত টমেটো খেলে বয়সের ছাপ কম পড়ে। পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও এটি বেশ কার্যকর।
টক দইয়ের কথা বললে, এটি প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি৬ ও বি১২, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের ভালো উৎস। এতে থাকা প্রোবায়োটিক উপাদান হজমশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। ত্বক ও চুলের যত্নেও এটি দারুণ কার্যকর।
শসা, টমেটো ও টক দইয়ের সংমিশ্রণে তৈরি সালাদ কম খরচে সহজেই পাওয়া যায়, যা সুস্বাদু ও স্বাস্থ্যকর। তবে অতিরিক্ত খেলে বদহজমের সমস্যা হতে পারে, তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।
ট্যাগ: #সালাদ_রেসিপি #পুষ্টিকর_খাদ্য #স্বাস্থ্যকর_জীবন #টকদই #টমেটো #শসা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন