স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ৫২টি পদে নিয়োগ

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ৫২ জন কর্মী নিয়োগের জন্য আবেদন চলছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।




এটি একটি সোনালী সুযোগ, যাদের ইচ্ছা সরকারি বিভাগে কাজ করার। দ্রুত আবেদন করে সুযোগটি হাতছাড়া করবেন না!


পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫২
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
য়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে আবেদনপত্র সাবমিটের পর থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি বাবদ ৫০ টাকা, অনলাইন ফি বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুন

ডেসকোতে ৬১ পদে চাকরি



 #চাকরি #স্থানীয়_সরকার #পদ #অভিযান #অধিদপ্তর #নিয়োগ


মন্তব্যসমূহ