ঢাকায় আসছে ,নতুন ‘ক্যাপ্টেন আমেরিকা

 ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের নতুন সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনা তৈরি করেছে। মুক্তির পর বক্স অফিসে এটি বিপুল সাড়া ফেলেছে। এবার, এই ছবিটি আগামীকাল সোমবার বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে, যেখানে আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে, সেটি হলো জাপানি অ্যানিমেশন ছবি ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’।



‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’
এটি ২০২৫ সালের প্রথম সুপারহিরো সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৫তম সিনেমা এটি, যেখানে স্যাম উইলসন স্টিভ রজার্সের অবসরের পর নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। সিনেমার কাহিনিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং তিয়ামুত দ্বীপের আধিপত্য নিয়ে বিশাল বিশ্বরাজনৈতিক সংকটের মুখে স্যামের ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব গ্রহণ দেখানো হবে। প্রথমবারের মতো রেড হাল্ক চরিত্রে অভিনয় করছেন হ্যারিসন ফোর্ড।

‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’
জাপানী অ্যানিমেশন দুনিয়ার জনপ্রিয় ছবি ‘মাই হিরো একাডেমিয়া’ সিরিজের নতুন ছবি এটি। কোহেই হোরিকোশির মাঙ্গা সিরিজের উপর ভিত্তি করে নির্মিত এই ছবি পরিচালনা করেছেন টেনসাই ওকামুরা। অ্যাকশন ও ফ্যান্টাসির সংমিশ্রণ, সাড়া জাগানো এই সিনেমাটি পৃথিবীজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে, বিশেষ করে জাপানের বাইরের দর্শকদের মধ্যে।

এবার দুই ছবিরই বাংলাদেশে মুক্তি পাওয়ার কারণে উন্মাদনা আরও বাড়বে।



  • #ক্যাপ্টেনআমেরিকা
  • #ব্রেভনিউওয়ার্ল্ড
  • #স্যামউইলসন
  • #স্টারসিনেপ্লেক্স
  • #মার্ভেলসিনেমাটিকইউনিভার্স
  • #মাইহিরোএকাডেমিয়া
  • #জাপানি_অ্যানিমেশন
  • #রেডহাল্ক
  • #অ্যান্থনিম্যাকির
  • #হ্যারিসনফোর্ড
  • #অ্যাকশনফ্যান্টাসি
  • #মাঙ্গাচলচ্চিত্র
  • #ফ্যানবেজ
  • #সুপারহিরোসিনেমা

মন্তব্যসমূহ