ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা ও উপকূলীয় অঞ্চল

 রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ সকালেই মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে যে, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এই কম্পন হয়।




ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১, যা মাঝারি মাত্রার বলে গণ্য করা হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা সংলগ্ন বঙ্গোপসাগরে, যার ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় এর প্রভাব বেশি অনুভূত হয়েছে।

তবে, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এই ভূমিকম্পের প্রভাব তুলনামূলক কম থাকলেও উপকূলীয় অঞ্চলে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।


#ভূমিকম্প #ঢাকা #বাংলাদেশ #প্রাকৃতিক_দুর্যোগ

মন্তব্যসমূহ