ঢাকায় আগামীকাল ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ, প্রভাবিত হবে এই এলাকা গুলো

 ঢাকার কিছু এলাকায় আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে।




যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে: বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১১, ১২, ১৩, ১৪ নম্বর সড়ক, বারিধারা নিউ ডিওএইচএস, জগন্নাথপুর, নর্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ার সাহারা, কুড়াতলী, পুরো বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত), মার্কিন দূতাবাসের উত্তর-পূর্ব পাশ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত এলাকা। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

এ গ্যাস বন্ধ থাকার কারণ হিসেবে জানানো হয়েছে যে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-১ প্রকল্পের আওতায় নদ্দা স্টেশনের পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ জন্য গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।



#ঢাকা #গ্যাস_বিরতি #তিতাস_গ্যাস #গ্যাস_সরবরাহ #গ্যাস_বন্দ #মেট্রো_প্রকল্প #এলাকা_তালিকা #আশপাশ_এলাকা #সাময়িক_অসুবিধা

মন্তব্যসমূহ