সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সুপার মার্কেটের একটি সেলুন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সেলুন মালিক কার্তিক জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাঈদ মেহেদী দাড়ি কাটাতে তাঁর দোকানে আসেন। কিছুক্ষণ পর পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাঈদ মেহেদী কালীগঞ্জ উপজেলার মৌতল ইউনিয়নের পানিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, পুলিশের বিশেষ অভিযানে কাশিমাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ হোসেনকেও আটক করা হয়েছে। তিনি আবু বক্কার সিদ্দিক গাজীর ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা সাঈদ মেহেদীকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্যাগ: #আওয়ামীলীগ #শ্যামনগর #গ্রেপ্তার #রাজনীতি #সাতক্ষীরা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন