ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুলের বাসায় দুদকের অভিযান, মিলল কোটি টাকার সন্ধান

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক প্রধান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়।




আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, সাইফুল আলমের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাসায় অভিযান চালানো হয় এবং সেখানে সংরক্ষিত অবস্থায় এই টাকা পাওয়া যায়, যা পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। পাশাপাশি, তাঁর স্ত্রী, সন্তান এবং তাঁদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, সাইফুল আলমের সম্পদ ও আর্থিক লেনদেনের বিষয়ে আরও তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


ট্যাগ: #দুর্নীতি দমন কমিশন, #ডিজিএফআই, #সাইফুল আলম, #অর্থ জব্দ, #দুদক অভিযান, #ব্যাংক হিসাব জব্দ

মন্তব্যসমূহ