সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস এখন সবার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকের মতো প্ল্যাটফর্মে ছোট ভিডিওর আধিপত্য বেড়েই চলেছে। অনেকেই রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখে সময় কাটান, যা ধীরে ধীরে মারাত্মক শারীরিক ক্ষতির কারণ হয়ে উঠছে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত ঘুমের আগে রিলস দেখার ফলে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। চীনের হেবেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ৪,৩১৮ জনের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন, দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে যায়, যার ফলে হৃৎস্পন্দন বেড়ে যায় ও রক্তচাপের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
বিশেষজ্ঞদের মতে, শুধু মানসিক স্বাস্থ্যের ওপরই নয়, দীর্ঘক্ষণ রিলস দেখার কারণে শরীরে চলাচল কমে যায়, পেশি শিথিল হয়ে পড়ে এবং রক্তসঞ্চালন বাধাগ্রস্ত হয়। যার ফলে ধীরে ধীরে হৃদরোগ, রক্তচাপজনিত সমস্যা এবং ঘুমের ব্যাঘাত তৈরি হতে পারে।
কীভাবে এ থেকে রক্ষা পাবেন?
গবেষকেরা পরামর্শ দিয়েছেন, ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে ফোন ও অন্যান্য স্ক্রিন ডিভাইস থেকে দূরে থাকা উচিত। প্রয়োজনে স্ক্রিন টাইম নির্ধারণ করুন এবং শোবার ঘরে ফোন নিয়ে না যাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে ঘুমের গুণগত মান উন্নত হবে এবং শরীর সুস্থ থাকবে।
আপনার এই অভ্যাস কি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে? এখনই সচেতন হন!
#রিলসআসক্তি #স্ক্রিনটাইম #ঘুমেরসমস্যা #উচ্চরক্তচাপ #স্বাস্থ্যঝুঁকি #হৃদরোগ #রিলসওস্বাস্থ্য #মোবাইলআসক্তি #মানসিকস্বাস্থ্য #রাতে_রিলস #ঘুমভালোরাখুন #শর্টভিডিও #ব্রেনরট #রক্তচাপনিয়ন্ত্রণ #স্বাস্থ্যসচেতনতা #নিরোগজীবন #গবেষণাতথ্য #মেডিকেলগবেষণা #ঘুমেরমানউন্নয়ন #সুস্থঅভ্যাস
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন