চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর থেকেই পাকিস্তান দলে বড় পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো, তবে আংশিকভাবে। আসন্ন নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহের। তবে ওয়ানডে ফরম্যাটে থাকছেন এই তিন তারকাই। ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন রিজওয়ান, যেখানে বাবর ও নাসিমও রয়েছেন। তবে স্কোয়াডে নেই শাহিন আফ্রিদি।
আগামী ১৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। আজ ঘোষিত স্কোয়াডে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আছেন আগা সালমান, আর সহ-অধিনায়ক শাদাব খান। ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান, সহ-অধিনায়ক থাকবেন আগা সালমান।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল:
আগা সালমান (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান নেওয়াজ, জাহানদাদ খান, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ হারিস, ইরফান খান, ওমেইর বিন ইউসুফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম ও উসমান খান।
পাকিস্তানের ওয়ানডে দল:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।
পিসিবি জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে দলে আরেকজন খেলোয়াড় যোগ করা হবে।
ট্যাগ: #পাকিস্তান_ক্রিকেট #নিউজিল্যান্ড_সফর #বাবরআজম #রিজওয়ান #নাসিমশাহ #পিসিবি #টি২০ #ওয়ানডে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন