ট্রাক দুর্ঘটনায় ফরিদপুরে দুইজন নিহত

ফরিদপুরের একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুটি প্রাণ ঝড়ে গেছে। রোববার সকালে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে তরমুজবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হন।




নিহতরা হলেন, মোটরসাইকেলচালক নয়ন শেখ (২২) এবং রিকশাচালক শাজাহান শেখ (৫১)। নয়ন শেখ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা, এবং শাজাহান শেখ একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, রাজবাড়ীগামী তরমুজবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও অটোরিকশাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলচালক নয়ন শেখ ঘটনাস্থলেই মারা যান, আর রিকশাচালক শাজাহানকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ: #ফরিদপুর #ট্রাকদুর্ঘটনা #মোটরসাইকেল #অটোরিকশা #মৃত্যু #সড়কদুর্ঘটনা #রাজবাড়ী #পুলিশ #তরমুজবাহীট্রাক

মন্তব্যসমূহ