সবজি দিয়ে সুরের জাদু: ‘ভেজিটেবল অর্কেস্ট্রা’ এর অভিনব কনসার্ট

একদম নতুন এবং চমকপ্রদ বাদ্যযন্ত্রের সুর সৃষ্টি করার বিশ্বাস নিয়ে একটি বাদক দল চলছে বিশ্বভ্রমণে। তাদের মঞ্চে বাজানো সব বাদ্যযন্ত্র তৈরি হয় শুধুমাত্র সবজি দিয়ে! প্রতিটি কনসার্টে তারা নতুন সবজি দিয়ে তৈরি বাদ্যযন্ত্রের সুর পরিবেশন করে, যা দর্শকদের চমকে দেয়।



১৯৯৮ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় গঠিত ১১ সদস্যের দলটি, ‘ভেজিটেবল অর্কেস্ট্রা’, এখন পর্যন্ত ৩৪৪টি কনসার্টে তাদের অভিনব বাদ্যযন্ত্র বাজিয়েছে। মুলা, গাজর, শসা, বেগুন, কুমড়া, লিক—এই সবজি দিয়েই তারা নানা ধরনের বাদ্যযন্ত্র তৈরি করেছে।

দলের সদস্যরা বিশ্বাস করেন, সব কিছু থেকেই সুর তোলা সম্ভব। তাদের সুর কখনো কখনো প্রাণীদের মতো আওয়াজ বের করে, আবার কখনো বিমূর্ত ধ্বনিও সৃষ্টি হয়। তবে, তাদের জন্য সবজি তৈরি বাদ্যযন্ত্রগুলো পচে বা শুকিয়ে যেতে পারে, তাই তারা সবসময় নতুন কিছু তৈরি করার জন্য প্রস্তুত থাকে।

কনসার্ট শেষে দর্শকদের খাওয়ানো হয় সবজির স্যুপ, যা তৈরি করা হয় বাজানোর পর অবশিষ্ট সবজি দিয়ে। দলটি তাদের ওয়েবসাইটে লেখেছে, “প্রত্যেকটি বস্তুতে সুর তোলার ক্ষমতা আছে এবং প্রতিটি জিনিসই বাদ্যযন্ত্র হতে পারে।”

বিশ্বের নানা প্রান্তে ট্যুর করে বেড়ানো এই দলটি, নিরামিষভোজী হওয়ার প্রশ্নে একবারই সতর্ক করেছে দর্শকদের, "না, আমরা নই। এ প্রশ্ন আর করবেন না, আমরা ৩০ লাখ বার এই প্রশ্ন শুনেছি!"

ট্যাগ: #সবজি #বাদ্যযন্ত্র #ভেজিটেবলঅর্কেস্ট্রা #অভিনববাদ্যযন্ত্র #কনসার্ট #অস্ট্রিয়া #বিশ্বভ্রমণ #গিনেসওয়ার্ল্ডরেকর্ড


মন্তব্যসমূহ