মাত্র ১০ মিনিট চার্জেই ৬ ঘণ্টা ব্যবহারযোগ্য ভিভো ভি৫০ ফাইভজি

দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি৫০ ফাইভজি উন্মোচন করেছে ভিভো বাংলাদেশ। শক্তিশালী ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লু-ভোল্ট ব্যাটারিযুক্ত এই ফোনটি মাত্র ১০ মিনিট চার্জে ৬ ঘণ্টা পর্যন্ত টকটাইম প্রদান করতে সক্ষম। ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তির ফলে দ্রুত চার্জিং সুবিধা নিশ্চিত হয়েছে। ২৫৬ জিবি স্টোরেজ সুবিধাসহ এই ফোনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬২,৯৯৯ টাকা



ভিভোর প্রকাশিত তথ্য অনুযায়ী, ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের তিনটি জাইসেল ক্যামেরা রয়েছে, যা উচ্চমানের পোর্ট্রেট ফটোগ্রাফি করতে সাহায্য করে। এটি সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি সমর্থন করে, ফলে ঝাঁকুনি বা নড়াচড়া থাকলেও ঝকঝকে ছবি তোলা সম্ভব।

ফোনটি স্ট্যারি ব্লু ও স্যাটিন ব্ল্যাক— এই দুটি আকর্ষণীয় রঙে বাজারে এসেছে। এতে ব্যবহৃত কোয়ালকম স্নাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর এবং ১২ গিগাবাইট র‍্যাম (যা অতিরিক্ত ১২ জিবি পর্যন্ত বর্ধিত করা যায়) স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করে। একইসঙ্গে আইপি৬৮-৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় এটি ধুলো এবং পানির ক্ষতি থেকে সুরক্ষিত।

এআই প্রযুক্তির সমর্থন থাকায় গুগল জেমিনি এআই চ্যাটবট ব্যবহারের পাশাপাশি ভিভোর এআই ট্রান্সস্ক্রিপ্ট ও লাইভ টেক্সট প্রযুক্তিও সহজেই ব্যবহার করা যায়। উন্নত চার্জিং, শক্তিশালী ক্যামেরা ও পারফরম্যান্সের কারণে প্রযুক্তিপ্রেমীদের জন্য এটি হতে পারে একটি আদর্শ স্মার্টফোন।

ট্যাগ: #VivoV50 #ফ্ল্যাগশিপফোন #স্মার্টফোন #ব্লু_ভোল্ট_ব্যাটারি #টেকনিউজ


মন্তব্যসমূহ