নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রীর হাসপাতালের ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এক ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, আরেকটিতে কপালে ব্যান্ডেজ বাঁধা। প্রিয় অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে অনুরাগীদের মনে প্রশ্ন—কী হয়েছে?
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভাগ্যশ্রী ১৩ মার্চ পিকল বল খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে তাঁর কপালে গভীর আঘাত লাগে এবং ১৩টি সেলাই দিতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন স্থিতিশীল, তবে কয়েক দিন বিশ্রামে থাকতে হবে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় তাঁর ভ্রুর কাছে গভীর ক্ষত তৈরি হয়েছে। ভাগ্যশ্রীর হাসপাতালের ছবিগুলো ছড়িয়ে পড়ার পর ভক্তরা দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানাচ্ছেন। যদিও বলিউড থেকে কিছুটা দূরে তিনি, তবে তাঁর জনপ্রিয়তা এখনও কমেনি।
ভাগ্যশ্রী ভারতের মহারাষ্ট্রের সাঙ্গলির রাজপরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর কিছুদিন বলিউডে কাজ করলেও বিয়ের পর বিনোদনজগৎ থেকে দূরে সরে যান। স্বামী, মেয়ে অবন্তিকা ও ছেলে অভিমন্যুকে নিয়ে তিনি পারিবারিক জীবন উপভোগ করছেন।
সম্প্রতি ‘ম্যায়নে পেয়ার কিয়া’র গান নিয়ে একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়, যেখানে ভাগ্যশ্রী ও উদিত নারায়ণ একসঙ্গে স্মৃতিচারণ করছিলেন। এবার তাঁর দুর্ঘটনার খবর আলোচনার কেন্দ্রে চলে এসেছে। ভাগ্যশ্রীর ভাগ্য ভালো যে দুর্ঘটনাটি চোখে লাগেনি—এমনটাই বলছেন অনেকে।
#Bhagyashree #BollywoodNews #PickleballAccident #GetWellSoon
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন