ইফতারের জন্য Refreshing শরবত রেসিপি

 



১ম শরবত: ডাব ও চিয়া সিডের শরবত

উপকরণ:

  • ডাবের পানি – ১ কাপ
  • ডাবের শাস – ১ কাপ
  • চিনি – ১ টেবিল চামচ
  • গরম দুধ – ১ কাপ
  • গোলাপজল – ১ টেবিল চামচ
  • ভেজানো চিয়া সিড – ২ টেবিল চামচ
  • বরফকুচি – ২ টেবিল চামচ
  • কুচানো কাঠবাদাম বা পেস্তা – ১ টেবিল চামচ

প্রণালি:
ডাবের পানি, শাস ও চিনি একসাথে ভালোভাবে ব্লেন্ড করুন। তারপর এতে গরম দুধ, গোলাপজল, চিয়া সিড, বরফকুচি ও বাদাম দিয়ে মিশিয়ে পরিবেশন করুন।




২য় শরবত: শসা ও লেবুর শরবত

উপকরণ:

  • শসা কুচি – ১ কাপ
  • লেবুর রস – ২ টেবিল চামচ
  • ঠান্ডা পানি – ২ গ্লাস
  • চিনি বা সিরাপ – ২ টেবিল চামচ
  • মধু – ২ টেবিল চামচ
  • সামান্য লবণ

প্রণালি:
ব্লেন্ডারে শসা কুচি ও ১ কাপ পানি দিয়ে ব্লেন্ড করুন এবং ছেঁকে নিন। এরপর এতে লেবুর রস, ঠান্ডা পানি, চিনি, মধু এবং লবণ যোগ করে ভালোভাবে মিশিয়ে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।


ট্যাগ: #ইফতার #শরবত #রিফ্রেশিংড্রিংক #ডাবশরবত #শসাশরবত #গরমকালে #স্বাস্থ্যকর #রেসিপি

মন্তব্যসমূহ