রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ (২২) হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া তিন যুবককে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার এই নির্দেশ দেন। পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলেও শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া তিন অভিযুক্ত হলেন—মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল বিকেলে বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে দেশীয় অস্ত্র দিয়ে জাহিদুল ও তাঁর বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বনানী থানায় মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫–৩০ জনকে আসামি করা হয়।
গ্রেপ্তার তিনজনকে রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
জাহিদুল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
📌 ট্যাগসঃ
#প্রাইমএশিয়া #জাহিদুলহত্যা #রিমান্ড #ঢাকাখবর #বাংলাদেশনিউজ #ক্রাইমনিউজ #BreakingNews #বাংলা_সংবাদ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন