বলিউড অভিনেত্রী এবং সদ্য নির্বাচিত বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রনৌত আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বলেন, তিনি বাড়িতে না থাকলেও তাঁর নামে এক লাখ রুপির বিদ্যুৎ বিল এসেছে! তবে তাঁর এই অভিযোগ মিথ্যা বলে পাল্টা দাবি করেছে হিমাচল প্রদেশ ইলেকট্রিসিটি বোর্ড।
এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে কঙ্গনা বলেন, “এই মাসে মানালির বাড়িতে আমার এক লাখ রুপি বিদ্যুৎ বিল এসেছে, অথচ আমি থাকিই না! কী অবস্থা চলছে হিমাচলে, এটা দেখে লজ্জা পাই।”
তবে কঙ্গনার এই বক্তব্যের পরপরই মুখ খুলেছেন ইলেকট্রিসিটি বোর্ডের চেয়ারম্যান সন্দীপ কুমার। তিনি জানান, কঙ্গনার নামে আসলে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বিল বকেয়া ছিল, যার পরিমাণ ৯০ হাজার রুপি। নির্ধারিত সময়ের মধ্যে বিল না দেওয়ায় জরিমানা হিসেবে আরও ৩২ হাজার রুপি যোগ হয়। সব মিলিয়ে বিলের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯১ হাজার রুপি, যা কোনোভাবেই এক লাখ নয়।
তিনি আরও জানান, কঙ্গনা যদি সময়মতো বিল পরিশোধ করতেন, তবে তাঁর কাছে বিল আসত মাত্র ৫৫ হাজার রুপি।
উল্লেখ্য, বলিউডের এই তারকা হিমাচলের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচন করে জয়লাভ করেছেন। তিনি কংগ্রেসের বিক্রমাদিত্য সিংহকে বিপুল ভোটে পরাজিত করেন।
🏷️ ট্যাগসমূহ:
#কঙ্গনারনৌত #বিদ্যুৎবিলবিতর্ক #হিমাচলপ্রদেশ #বিজেপি #রাজনৈতিকবিতর্ক #বলিউডনিউজ #লোকসভা২০২৪ #ভারতীয়রাজনীতি #মিডিয়াবিতর্ক #FakeClaim
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন