গুগল সম্প্রতি তার নতুন মোবাইল সেবা নীতিমালায় জানিয়েছে, আসন্ন অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণ ব্যবহারের জন্য স্মার্টফোনে থাকতে হবে ন্যূনতম ৪ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ।
গুগলের মতে, অ্যান্ড্রয়েড ১৫-এ সংযোজিত হয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং নতুন সব ফিচার, যা পূর্ববর্তী সংস্করণগুলোর তুলনায় বেশ ভারী। ফলে কম ক্ষমতার ডিভাইসগুলো এই অপারেটিং সিস্টেম সঠিকভাবে চালাতে পারবে না।
বর্তমানে বাজারে থাকা অনেক বাজেট ফোনেই ২ বা ৩ জিবি র্যাম দেখা যায়, যা অ্যান্ড্রয়েড ১৫ চালানোর জন্য যথেষ্ট নয়। এ ছাড়াও, নির্ধারিত ৩২ জিবি স্টোরেজের অন্তত ৭৫ শতাংশ ব্যবহার হবে সিস্টেম ফাইল ও অ্যাপ সংরক্ষণের জন্য।
বিশেষজ্ঞদের মতে, কম র্যাম ও স্টোরেজ থাকলে ফোনের পারফরম্যান্সে বড় প্রভাব পড়ে, যার ফলে ব্যবহারকারীদের জন্য স্মার্টফোন অভিজ্ঞতা হয়ে উঠে বিঘ্নিত।
তবে আশার কথা হচ্ছে, গুগল বলছে যে উন্নতমানের হার্ডওয়্যার থাকলে বাজেট ফোনগুলোতেও দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, নিরাপত্তা আপডেট এবং স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যাবে। অনেক মিড-রেঞ্জ ও প্রিমিয়াম ফোনে এখন ৬ থেকে ৭ বছর পর্যন্ত আপডেট সরবরাহ করা হচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য একটি বড় সুবিধা।
🔖 ট্যাগসমূহ:
#Android15 #TechUpdate #SmartphoneTips #MobileRequirements #GadgetNews #AndroidUpdate #বাংলা_টেক_সংবাদ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন